আর্ন্তজাতিক ভেন্যুর স্বপ্ন পূরণের পথে সিলেট,সিলেট বিভাগীয় স্টেডিয়াম চূড়ান্ত পরিদর্শনে আইসিসি প্রতিনিধি দল আসছে আজ

Sunday, October 13, 2013

আমাদের সিলেট ডটকম:


অপেক্ষার পালা শেষ হতে যাচ্ছে আজ। সিলেট বিভাগীয় স্টেডিয়াম ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যু তালিকায় জায়গা পাবে কি না তা জানাতে আসছে সিলেটে আইসিসির মাঠ পরিদর্শক দল সিলেট আসছে।


আজ সোমবার সকাল ১০ টার দিকে সিলেট বিভাগীয় স্টেডিয়াম চূড়ান্ত ভাবে পরিদর্শনে আসছে আইসিসির মাঠ পরিদর্শক টিম। তাদের এই চূড়ান্ত ও শেষ পরিদর্শনে জানা যাবে, বিভাগীয় নগরী সিলেট ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক হতে পারবে কি-না।


গত ৩০ সেপ্টেম্বর ছিল ২০১৪ সালের আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের ভেন্যুগুলোর নির্মাণ ও সংস্কার কাজের শেষ দিন। তবে নির্ধারিত তারিখে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের নির্মাণ ও সংস্কার কাজ শেষ না হওয়ায় অতিরিক্ত ১৫ দিন আইসিসির কাছ থেকে চেয়ে নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১ আক্টোবর আইসিসির মাঠ পরিদর্শক যখন সিলেট এসেছিল, তখন এই বাড়তি সময় চেয়ে নিয়েছিল বিসিবি। তখন ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাঠের বাকি কাজ শেষ না হওয়ার কারণ হিসেবে বিসিবি প্রতিকূল আবহাওয়াকে দায়ী করেছিল।


সর্বশেষ গত ১ অক্টোবর স্টেডিয়াম দেখে তেমন একটা সন্তুষ্ট হতে পারেননি আইসিসির ইভেন্ট ম্যানেজার ক্রিস টেটলি। তিনি সাংবাদিকের সাথে আলাপ কালে বলেছিলেন, আমরা স্টেডিয়াম দেখেছি। কাজের অনেক অগ্রগতি হয়েছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। বিসিবি আমাদের কাছ থেকে আর ১৫ দিন সময় নিয়েছে। তারা বলেছে, এই ১৫ দিনে বাকি কাজ হয়ে যাবে । এদিকে, গত ১৫ দিনে স্টেডিয়ামের কাজ অনেকটা এগিয়েছে। দিন রাত কাজ করছে প্রায় প্রায় ৪০০ শ্রমিক। উইকেট, মাঠ, নির্মানাধীন গ্রান্ড স্ট্যান্ড, প্রেসবক্স, গ্যালারি ও ফ্লাড লাইটসহ বিভিন্ন কাজ এখন প্রায় শেষ পর্যায়ে। গ্যালারিতে চেয়ার লাগালোর কাজ চলছে। ফ্লাড লাইটের কাজের বাকি অল্প পরিমানে। গ্রান্ড স্ট্যান্ড, প্রেস বক্স এই ১৫ দিনে অনেকটাই প্রস্তুত করা হয়েছে ।


এদিকে সবকিছু ঠিকঠাক থাকলে ৬ নভেম্বর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে আনুষ্ঠানিক স্বীকৃতি মিলবে সিলেট বিভাগীয় স্টেডিয়ামের। টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য অপেক্ষা করতে হবে না, এর আগেই সিলেটবাসীর আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করতে পারবে ।


উলে­খ্য, লাক্কাতুরাস্থ সিলেট বিভাগীয় স্টেডিয়ামের শেষ মুহূর্তের কাজ চলছে জোরে শোরেই। ৮৭ কোটি টাকা ব্যয়ে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ৬-৭ মাস আগে এই স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণের এই কাজ শুরু করে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License