জগন্নাথপুরে যুব সমাজের ব্যক্তি উদ্যোগে রাস্তা নির্মাণ

Sunday, October 13, 2013

মোঃ শাহজাহান মিয়া, জগন্নাথপুর থেকে :

সুনামগঞ্জের জগন্নাথপুরে যুব সমাজের ব্যক্তি উদ্যোগে রাস্তার নির্মাণ কাজ করা হয়েছে। জানা গেছে, জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার থেকে রানীগঞ্জ কলেজের রাস্তা হয়ে স্থানীয় গন্ধর্বপুর গ্রাম পর্যন্ত প্রায় ২ কিলোমিটার ইট সলিং রাস্তা রয়েছে। বিগত ১০


বছর আগে এ রাস্তাটি নির্মাণ করা হয়েছিল। বর্তমানে রাস্তাটি জনসাধারণের চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। রাস্তার বিভিন্ন স্থানে ছোট-বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলে এসব গর্তে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে থাকে। রাস্তাটির নাজুক অবস্থার কারণে দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছেন স্থানীয় গন্ধর্বপুরসহ কয়েকটি গ্রামের প্রায় ১০ হাজার লোকজন। দীর্ঘদিন ধরে রাস্তার মেরামত কাজ করা হচ্ছে না। বারবার যোগাযোগ করলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ না করায় স্থানীয় যুব সমাজের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। অবশেষে গতকাল রবিবার স্থানীয় গন্ধর্বপুর গ্রামের যুব সমাজকে নিয়ে গঠিত গন্ধর্বপুর যুব ঐক্য পরিষদের উদ্যোগে প্রায় ৮০ হাজার টাকা ব্যয়ে ইট সলিং রাস্তার মেরামত কাজ করা হয়। এ সময় রাস্তার মেরামত কাজের তদারকি করেন, গন্ধর্বপুর যুব ঐক্য পরিষদের সভাপতি আক্তার হোসেন, সহ-সভাপতি মোবাশ্বের আলী, সাধারণ সম্পাদক রুহুল আমিন, সদস্য শায়েদ রহমান, ইবল মিয়া, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, আলীনুর আহমদ, জাবের আহমদ, জালাল আহমদ, জাবেদ মিয়া, মাহবুব হোসেন, মাসুম আহমদ, জাবের আল আদনান প্রমুখ। এদিকে- সচেতন মহলের অনেকে জানান, শুধু এই রাস্তা নয় জগন্নাথপুর উপজেলার বিভিন্ন স্থানের রাস্তা-ঘাটের কাক্সিক্ষত উন্নয়ন হচ্ছে না দীর্ঘদিন ধরে। এসব দেখার যেন কেউ নেই। রাস্তা-ঘাটের নাজুক অবস্থার কারণে প্রতিনিয়ত দুর্ভোগের শিকার হতে হচ্ছে স্থনীয় জনসাধারণকে। এতে মনে হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়েছে জগন্নাথপুর। তাই এখন থেকে রাস্তা-ঘাটের উন্নয়নে স্থানীয় যুব সমাজকে এগিয়ে আসতে হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License