কানাইঘাট থেকে সংবাদদাতা :
কানাইঘাট থানা পুলিশ ১৪৫ বোতল ভারতীয় ফেনসিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গোপন সংবাদের ভিত্তিতে থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল চৌধুরীর নেতৃত্বে একদল পুলিশ গতকাল রবিবার সকাল অনুমান ৯টার সময় উপজেলার সাতবাঁক ইউপির দক্ষিণ জুলাইর
মিনহাজ আহমদের বাড়ীর পাশ থেকে ১৪৫ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। এ সময় ফেনসিডিলের মালিক পশ্চিম জুলাই গ্রামের সিদ্দিক আলীর পুত্র এলাকার পরিচিত মাদক ব্যবসায়ী ফারুক আহমদ (৩২) কে পুলিশ গ্রেফতার করে। এ ঘটনায় গ্রেফতারকৃত ফারুক আহমদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। থানার মামলা নং-০৬, তাং-১৩/১০/১৩ইং।

No comments:
Post a Comment