শেখ হাসিনা ও নিজের পক্ষ থেকে দূর্গা পূজার শুভেচ্ছা

Sunday, October 13, 2013

MP Shofik 13-10-2013তজম্মুল আলী রাজুঃ বিশ্বনাথে অনুষ্ঠিত ভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন স্থানীয় এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী। গত শনিবার সকালে উপজেলার দশঘর গ্রামে অনুষ্ঠিত সার্বজনীন দূর্গা পূজা মন্ডপ থেকে শুরু করে রাত সাড়ে এগাটায় দিঘলী গ্রামস্থ শিব ও দূর্গা বাড়ি সার্বজনীন দূর্গা পূজা মন্ডপে গিয়ে শেষ হয় পরিদর্শন পর্ব। বিভিন্ন মন্ডপে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিজের ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে দূর্গা পূজার শুভেচ্ছা জানান এমপি শফিকুর রহমান চৌধুরী।

পূজা মন্ডপ পরিদর্শন কালে বিভিন্ন মন্ডপে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমা, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার, যুক্তরাজ্য আওযামী লীগ নেতা শেখ তাহির আলী, রামসুন্দর অগ্রগামী উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক নবেন্দু জ্যোতি দে, জেলা পূজা উদযাপন পরিষদের সদস্য বিমল চন্দ্র দাশ, উপজেলা কৃষকলীগের যুগ্ম-আহবায়ক প্রভাত বৈদ্য, উপজেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি মানিক লাল দে, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি নিশি কান্ত পাল, সাধারণ সম্পাদক জয়ন্ত আচার্য্য, উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাধন দাশ, উপজেলা জন্মাষ্ঠমী উদযাপন পরিষদের সভাপতি অজিত পাল, আ’লীগ নেতা রইছ আলী, নজির মিয়া, বিশ্বনাথ নুরুল হক মেম্বার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, উপজেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি কানু রঞ্জন দে, উপজেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি শাহ বদরুল আলম, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ফয়জুল ইসলাম জয়, যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, মুহিবুর রহমান সুইট।

বিভিন্ন মন্ডপ কমিটির পক্ষে বক্তব্য রাখেন নন্দ লাল সরকার, নকুল বর্ধন, নন্দ লাল বৈদ্য, শ্যামল দাশ, শিপন আচার্য্য, জয়ন্ত কুমার দাশ, করুনা দাশ তালুকদার, শংকর দাশ শংকু, সুরেন্দ্র নাথ, বিপুল দেবনাথ, প্রবীর কান্তি দে পিংকু, সবিনয় মালাকার, পার্থ সারর্থী দাশ পাপ্পু, শ্যামল কান্তি ঘোষ, রতিশ চন্দ্র দাস, কৃষ্ণ কান্ত মালাকার, পুলক ভট্টাচার্য্য, সুনীল কান্তি দে, অরবিন্দু পাল।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License