নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার দেওয়া প্রস-াবের মধ্য দিয়ে বিদ্যমান রাজনৈতিক সংকট সমাধানে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে বলে মনে করেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা।
বিএনপির চেয়ারপারসন ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মজীনা।
সোমবার রাত সাতটা থেকে আটটা পর্যন- গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে আরও ছিলেন ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিহউদ্দিন আহমেদ।
বৈঠক শেষে দুই নেত্রীর প্রস্তাবকে গঠনমূলক বলেও মন্তব্য করেন মজীনা। তিনি বলেন, আশা করি, দুই দল দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে।
আগামীতে সকল দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু ও অবাধ নির্বাচন হবে বলেও আশাবাদ ব্যক্ত করে মজীনা বলেন, আমি বিষয়টি নিয়ে বিভিন্ন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলেছি। তারাও এতে একমত হয়েছেন।
বৈঠক সূত্র জানায়, বৈঠকে খালেদা জিয়া আগামী সরকার গঠন করতে পারলে বিএনপি সন্ত্রাসবাদ দমন ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলবেন বলে জানিয়েছেন মজীনাকে।
খালেদার সঙ্গে বৈঠকের পর মজীনা দুই নেত্রীর প্রস্তাবে সম্ভাবনার দ্বার উন্মোচিত হয়েছে
Monday, October 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment