আমাদের সিলেট ডটকম:
মার্কিন অ্যাটর্নি মার্টিন এফ ম্যাক ম্যাহন এবার মানবাধিকার লংঘনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে সেখানকার পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দিয়েছেন। এর আগে তিনি একই অভিযোগে হেগের আন্তর্জাতিক অপরাধ আদালতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী সরকারের ২৫ জন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে একটি মামলা করেন।
নিষেধাজ্ঞা চেয়ে দেয়া চিঠিতে অন্যায় নির্যাতন, জোরপূর্বক অন্তর্ধান , বিচারবহির্ভূত মৃত্যুদণ্ড কার্যকর, ভয় প্রদর্শন এবং হত্যার মত অপরাধমূলক কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে দায়ী করে লিখেছেন, এগুলো বর্তমান বাংলাদেশের জন্য আশঙ্কার বিষয় হয়ে উঠেছে। তার নিষধাজ্ঞা প্রার্থনার তালিকায় আরও আছেন, স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর, ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার বেনজীর আহমেদ, মতিঝিল জোনের এডিসি মেহেদি হাসান ও চট্টগ্রামের পাঁচলাইশ থানার পুলিশ কর্মকর্তা প্রদীপ দাস।
ম্যাক ম্যাহন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেফতার, মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদ-প্রাপ্ত জামায়াত নেতার অন্যতম সাক্ষী সুখরঞ্জন বালীর অপহরণ এবং পোশাক শ্রমিক নেতা আমিনুল ইসলাম অপহরণ ও হত্যার কথা উল্লেখ করে এই চিঠি দিয়েছেন। এছাড়াও তিনি গত ২৮ ফেব্রুয়ারি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায় ঘোষণা হওয়ার পর দেশব্যাপী গণহত্যা ও গত ৬ মে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরের অভিযানের কথাও চিঠিতে উল্লেখ করেছেন।
শনিবার নিউইয়র্কের হিলটন মিডটাউনের এক সেমিনারে এ তথ্য জানানো হয়। হিউম্যান রাইটস অ্যান্ড ডেভালপমেন্ট ফর বাংলাদেশ(এইচআরডিবি) এই সেমিনারের আয়োজন করে। বলা হয়, ম্যাক ম্যাহন ইতোমধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরির কাছে এ সংক্রান্ত একটি চিঠি পাঠিয়েছেন। চিঠিতে ম্যাক ম্যাহন উল্লেখ করেন, তালিকায় উল্লেখিত প্রত্যেক ব্যক্তি চরম মানবাধিকার লংঘনের সঙ্গে জড়িত। সুতরাং যুক্তরাষ্ট্রের “টর্চার-ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালাইজেশন অ্যাক্ট” অনুযায়ী এদের যুক্তরাষ্ট্র ভ্রমণের সুযোগ রহিত হওয়া উচিত।
শেখ হাসিনার যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা চেয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
Monday, October 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment