উত্তরপূর্ব ডেস্ক
‘এসো মিলি সম্প্রীতির বন্ধনে’ এই শ্লোগানকে ধারণ করে নাচ, গান, কবিতা, আড্ডা ও নাটক পরিবেশনের মধ্য দিয়ে সুনামগঞ্জে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হলো বন্ধন থিয়েটার ও বন্ধন ইভেন্ট ম্যানেজমেন্ট গ্র“পের বর্ণাঢ্য আয়োজন ‘ঈদ ও পূজা আনন্দ আয়োজন’।
শুক্রবার সন্ধ্যায় শহরের কবি মমিনুল মউজদ্দীন সড়কের প্রিয়াঙ্গান কমিউনিটি সেন্টার প্রাঙ্গনে এ উপলক্ষ্যে আয়োজিত নান্দনিক আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ
প্রশাসক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, জেলা শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক অ্যাড.
শামসুল আবেদীন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী ও জেলা শিল্পকলা একাডেমীর যুগ্ম সম্পাদক অ্যাড. দেবদাশ চৌধুরী রঞ্জন, সুনামগঞ্জ পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমেদ, দৈনিক সুনামগঞ্জের খবরের সম্পাদক পঙ্কজ দে, প্রথম আলো সিলেট ব্যুরো প্রধান উজ্জ্বল মেহেদী, পৌর কাউন্সিলার অ্যাড. মনিষ কান্তি দে মিন্টু ,প্রথম আলো সুনামগঞ্জ জেলা প্রতিনিধি অ্যাড. খলিল রহমান, রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদের সাধারণ সম্পাদক অনিসিমাস চৌধুরী অনি, নুরুজ্জামান জুয়েল, আহমেদ জহুর, শাহিন চৌধুরী ও মাহমুদুর রহমান তারেক প্রমুখ।
অনুষ্ঠানে বিশেষ গেইম শোতে অংশ গ্রহন করেন ড. ব্যারিস্টার ফারজানা শীলা, কানিজ ফাতেমা চৌধুরী, শাজেদা পারভীন কলি, কানিজ সুলতানা, রুনা শাহীন আরা লেইছ, প্রতিমা অলক চক্রবর্তী,
অনন্যা সোবাহান, ফৌজিয়া আরা শাম্মী, ফারজানা বেগম মনি, ফারজানা সুলতানা।
সংগীত পরিবেশন করেন প্রতিমা অলক চক্রবর্তী, সুষেন চন্দ, কানু চন্দ, আতাইর রহমান, সামির পল্লব, সনি চন্দ, হিরা, অদ্বিতীয়া প্রেরণা রূপকথা, অরুনিমা, রাকিবা ইসলাম ঐশী, দেওয়ান ইলহাম রাজা।
কবিতা আবৃত্তি করে দর্শকদের মুগ্ধ করে শাকির আলীম ও তাজকিরা হক তাজিন। নৃত্যের তালে ও
ছন্দে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে ঐশী ও পূর্বা।
এছাড়াও বন্ধন থিয়েটারের পরিবেশনায় ‘সোনার থালা’ নাটকটি পরিবেশন করা হয়। নাটকটির নির্দেশনায় ছিলেন দেওয়ান গিয়াস চৌধুরী ও দ্বীপময় চৌধুরী ডিউক।
নাটটিতে অভিনয় করেন ফারজিয়া হক ফারিন, পলিন বেগম, সনি চন্দ, মেহেদী হাসান, শুভ্র দাস রাজন, অয়ন পুরকায়স্থ, অমিত বর্মণ, সামির পল্লব, এআর জুয়েল, দ্বীপময় চৌধুরী ডিউক ও দেওয়ান গিয়াস চৌধুরী।
অনুষ্ঠান সঞ্চালনা ছিলেন রাকিবা ইসলাম ঐশী ও ফারজিয়া হক ফারিন। অনুষ্ঠান শেষে অতিথিদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন বন্ধন থিয়েটারের সদস্যরা।

No comments:
Post a Comment