সুনামগঞ্জ প্রতিনিধি
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও সমাজকল্যাণ বিষয়ক উপদেষ্টা ডা. সৈয়দ মোদাচ্ছের আলী বলেছেন, সঠিক সময়েই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিরোধীদলের কোন ষড়যন্ত্রই কাজে আসবে না। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠিত করেছেন। কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছেন। দেশের সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামীতে নৌকায় ভোট দেওয়ার আহবান জানান তিনি।
সোমবার বেলা সাড়ে ১২টায় সুনামগঞ্জ সদর হাসপাতালের ২৫০ শয্যা বিশিষ্ট ভবনের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. এটিএম রকিব চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ-৪ আসনের সাংসদ আলহাজ্ব মতিউর রহমান, আওয়ামী লীগ নেতা পীর মতিউর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোবারক হোসেন, ডাক্তার মুকুল রঞ্জন চক্রবর্তী প্রমুখ।

No comments:
Post a Comment