উত্তর জেলা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ সরকারের পাতানো নির্বাচনে ১৮ দল অংশ নেবে না

Wednesday, October 23, 2013

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা (উত্তর) আমীর হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান বলেছেন, জামায়াতে ইসলামীসহ ১৮ দলীয় জোট বর্তমান সরকারের অধীনে তাদের পাতানো কোন নির্বাচনে অংশ নেবে না। শুধুমাত্র নির্দলীয়, নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের ব্যবস্থা হলেই ১৮দল অংশগ্রহণ করবে। অন্যথায় রাজপথে তীব্র গণ আন্দোলনের মাধ্যমেই এই বিষয়ে ফয়সালা হবে। তিনি বলেন, বিরোধী দল উদার মন নিয়ে সমঝোতার পথে এগিয়ে এলেও সরকার বিভিন্ন অজুহাতে সময় ক্ষেপণ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছল-চাতুরীর আশ্রয় গ্রহণ করে যেন-তেন ভাবে একটি নির্বাচন দিয়ে পুনরায় ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছেন। তবে দেশবাসী সে খায়েশ পূরণ হতে দেবে না।

তিনি সম্প্রতি অন্যায় ভাবে নির্দোষ ১৮দলীয় জোটের নেতাকর্মীদের গণগ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং গ্রেফতারকৃত সকল নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান।

হাফিজ মাওলানা আনওয়ার হোসাইন খান মঙ্গলবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা (উত্তর) শাখার উদ্যোগে জেলা কার্যালয়ে অনুষ্ঠিত উপজেলা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্য রাখছিলেন।

জেলা সেক্রেটারী মাওলানা মো. ইসলাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ছিলেন জেলা মজলিশে শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শাখার প্রচার ও অফিস সম্পাদক গোলজার আহমদ হেলাল, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জয়নুল আবেদীন, শ্রমবিষয়ক সম্পাদক মাওলানা নিজাম উদ্দিন খান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিলেট জেলা উত্তর সভাপতি আনোয়ার হোসাইন, সিলেট সদর উপজেলা আমীর সুলতান খান, কানাইঘাট উপজেলা আমীর মাওলানা আব্দুল করিম, সেক্রেটারী মাওলানা কামাল উদ্দিন, জৈন-াপুর উপজেলা আমীর মাওলানা আব্দুল মান্নান, জকিগঞ্জ উপজেলা আমীর মাওলানা জালাল উদ্দিন, গোয়াইনঘাট উপজেলা আমীর সাঈদুর রহমান, কোম্পানীগঞ্জ উপজেলা সেক্রেটারী মাওলানা ফয়জুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License