আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্য রাখছেন অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র সভাপতি এম.এম মল্লিক আহমেদ
বৃটিশ বাংলাদেশ চেম্বার্স অব কমার্স এন্ড ইন্ডট্রি’র প্রতিষ্ঠাতা সভাপতি বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী এম.এ রহিম প্রতিষ্ঠিত বিশ্বনাথের আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয় আয়োজিত সংবর্ধনায় অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র সভাপতি এম.এম মল্লিক আহমেদ বলেছেন, সুদুর প্রবাসে স্থায়ীভাবে বসবাস করেও শেকড়ের টানে দেশের টানে মাটির টানে আমরা বারবার দেশে আসি। দেশের জন্য আমরা প্রবাসীরা কিছু করতে পারলে গর্ববোধ করি। তিনি বলেন আগামী মার্চের মধ্যেই আমরা আলহাজ্ব তাহির আলী উচ্চ বিদ্যালয়ের মাঠ ভরাটের কাজ এবং শিগগিরই আমার প্রাণপ্রিয় অলংকারী ইউনিয়নে অত্র ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাদের নামফলক বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ। আমরা সকল ট্রাস্টিবৃন্দ ইউনিয়নবাসীর পরামর্শ ও সহযোগিতা নিয়ে আজীবন নিঃস্বার্থভাবে মানুষের তথা ইউনিয়নবাসীর সেবা করে যেতে চাই।
প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আঞ্জুমানে আল-ইসলাহ’র কেন্দ্রীয় মহাসচিব, কামাল বাজার আলিম মাদরাসার প্রিন্সিপাল মুফতি মাওলানা এ.কে.এম মনোওর আলী বলেন, আমাদের ইউনিয়নের প্রবাসীরা বিশেষ করে অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউ.কে’র সভাপতি এম.এম মল্লিক আহমেদসহ ট্রাস্টিবৃন্দ এলাকার উন্নয়নে এগিয়ে আসায় এলাকাবাসী অনুপ্রাণিত উৎফুল্ল। আজ ইউনিয়নের সর্বত্র সাড়া পড়ে গেছে তাদের প্রশংসনীয় কার্যক্রম দেখে।
বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আশরাফ আলী আরশের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মোঃ আজম আলীর পরিচালনায় গতকাল অনুষ্ঠিত সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, প্রাইম ব্যাংকের উপশহর শাখার ব্যবস্থাপক তাজ উদ্দিন আহমদ, ট্রাস্ট এর ট্রাস্টি যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা মোঃ আব্দুন নূর, সিলেট লেখক ফোরাম’র প্রতিষ্ঠাতা সভাপতি কবি নাজমুল ইসলাম মকবুল, তালিবপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাশুক আহমদ, ব্যবসায়ী মোঃ তোয়াব আলী, রফিক মিয়া মেম্বার, বিদ্যালয়ের শিক্ষক মাওলানা খলিলুর রহমান, মনিরুজ্জামান, গোফরান হোসেন, আব্দুল হাই প্রমূখ।
পবিত্র কালামে পাক থেকে তিলাওয়াত করেন বিদ্যালয়ের ছাত্র ইব্রাহিম খান শাকিল। বিদ্যালয়ের পক্ষ থেকে সংবর্ধিত অতিথিকে ক্রেস্ট প্রদান করা হয় ও সকল অতিথিদের ফুল দিয়ে বরণ করে বিদ্যালয়ের ছাত্র ছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি

No comments:
Post a Comment