ঢাকা টেস্টের দ্বিতীয় সেশনে আক্রমণাত্মক খেলতে গিয়ে তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
প্রথম সেশনে এনামুল হক আর মার্শাল আইয়ূবের উইকেট দুটি বাদ দিলে সময়টা পুরোপুরিই ছিল বাংলাদেশের। তামিম ইকবালের অপরূপ স্ট্রোকের সঙ্গে মার্শাল আইয়ূবের প্রতিশ্রুতিশীল উপসি’তি চাপে ফেলেছিল কিউইদের। কিন’ মধ্যাহ্নবিরতির পরের সময়টা উল্টো বাংলাদেশই চাপে। বৃষ্টির কারণে চা-বিরতির পর আর খেলা হয়নি। দুই সেশনের শেষ ঘোষণা করা হয়েছে মিরপুর টেস্টের প্রথম দিনের খেলা। তবে দ্বিতীয় সেশনেই আরও তিন উইকেট হারিয়ে বিপদে পড়েছে বাংলাদেশ।
মধ্যাহ্নবিরতির পর সবচেয়ে বড় হতাশা হয়ে এসেছে তামিমের সেঞ্চুরির আক্ষেপ। সেঞ্চুরি থেকে মাত্র পাঁচ রান দূরে থাকতে আউট হয়েছেন তিনি। আগের ম্যাচে বিশাল ইনিংস খেলা মমিনুল হকও উইকেটটি তামিমের মতোই রীতিমতো বিলিয়ে দিয়েছেন!
সাকিব আল হাসান ভালো খেলার প্রতিশ্রুতি দিচ্ছিলেন। তাঁর ব্যাটে ইঙ্গিতও মিলছিল বড় কিছুর। কিন’ ইশ সোধির বলে এলবিডব্লিউয়ের শিকার হয়ে ২০ রানে অপমৃত্যু ঘটেছে বিশ্বের এক নম্বর টেস্ট অলরাউন্ডারের ইনিংসটির। চা-বিরতি পর্যন- বাংলাদেশের স্কোর ৫ উইকেটে ২২৮। এর পর বৃষ্টির কারণে দিনের খেলা শেষ ঘোষণা করা হয়। মুশফিক ১৪ রানে ব্যাট করছেন। আগের ম্যাচে সেঞ্চুরির পাশাপাশি হ্যাটট্রিক করে ইতিহাস গড়া সোহাগ গাজী এখনো রানের খাতা খোলেননি।
আজ অধিনায়ক মুশফিকুর রহিম আর সোহাগ গাজী নিজেদের ইনিংস কীভাবে গড়ে তুলতে পারেন, তার ওপরই নির্ভর করছে মিরপুর টেস্টের গতি-প্রকৃতি। নিউজিল্যান্ডের পক্ষে এখনো পর্যন- সেরা পারফরমার অভিষিক্ত নিল ওয়াগনার। মার্শাল আইয়ূব আর তামিমের উইকেট দুটি নিয়েছেন তিনি। ট্রেন্ট বোল্ট, ইশ সোধি আর অ্যান্ডারসন- প্রত্যেকেরই শিকার একটি করে উইকেট।
ঢাকা টেস্টের বাংলাদেশ দলে অভিষেক হয়েছে পেসার আল-আমিন হোসেনের। পেসার রবিউল ইসলামের জায়গায় স’ান পাওয়া এই তরুণ স্বাগতিকদের ৭০তম টেস্ট খেলোয়াড়।
ঘাটতি পুষিয়ে নিতে দ্বিতীয় দিন ত্রিশ মিনিট আগে সকাল নয়টা থেকে খেলা শুরু হওয়ার কথা। তবে ভারী বৃষ্টিতে মিরপুর স্টেডিয়ামের মাঠে যেভাবে পানি জমেছে, তাতে আগেভাগে খেলার জন্য মাঠ উপযোগী করাটা কঠিনই হবে মাঠ পরিচর্যাকারীদের জন্য।
সংক্ষিপ্ত স্কোর: বাংলাদেশ: ২২৮/৫ (তামিম ৯৫, এনামুল ৭, মার্শাল ৪১, মমিনুল ৪৭, সাকিব ২০, মুশফিক ১৪*; ওয়াগনার ২/৪২, অ্যান্ডারসন ১/১৪, সোধি ১/৩৮, বোল্ট ১/৫০)
তামিমের সেঞ্চুরির আক্ষেপ আক্রমণাত্মক খেলতে গিয়ে বিপদে বাংলাদেশ
Monday, October 21, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment