সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না

Monday, October 21, 2013

shibir Sylhet west Photo-21-10-13বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্র্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি অনোয়ারুল ওয়াদুদ টিপু বলেছেন-সভা-সমাবেশ নিষিদ্ধ করে এ সরকার ক্ষমতায় টিকে থাকতে পারবে না। সরকারের জুলুম-নিপীড়ন, স্বজনপ্রীতি, দলীয় করন, বিরোধী মতালম্বদের প্রতি ফ্যাসিবাদী আচরন, বিশেষ করে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতা ও কর্মীদর উপর অব্যাহত নির্যাতন চালিয়ে যাচ্ছে। ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি থেকে শুরু করে সকল র্শীষ স্থানীয় নেতৃবৃন্দকে দিনের পর দিন কারাগারে আটকে রেখে সীমাহীন নির্যাতন করা হচ্ছে। আগামী ২৫ অক্টোবর এই সরকারের মেয়াদ শেষে এদেশের জনগণ এই আওয়ামী সরকারকে একদিনের জন্যও ক্ষমতায় থাকতে দিবে না।

তিনি গতকাল সোমবার বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট জেলা পশ্চিম শাখার জরুরী দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা সভাপতি দুলাল আহমদের সভাপতিত্বে ও সেক্রেটারী সাফাত রহমানের পরিচালনায় আরো বক্তব্য রাখেন সিলেট জেলা পশ্চিমের অর্থ ও অফিস সম্পাদক আব্দুল মালিক, প্রকাশনা ও এইচআরডি সম্পাদক আব্দুল কাদির, প্রচার ও সাহিত্য সম্পাদক এম. মুহিবুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License