তাহিরপুরে ইজিবাইকের নিচে পিষ্ট হয়ে শিশু নিহত ॥ আহত ৫

Tuesday, October 22, 2013

আল-হেলাল, সুনামগঞ্জ থেকে :

সুনামগঞ্জ জেলার তাহিরপুরে ইজিবাইকের নিচে পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। আহত হয়েছে কমপক্ষে আরও ৫ জন। এ ঘটনায় ইজিবাইকের হেলপারকে আটক করেছে জনতা। নিহতের নাম ইমন মিয়া (৮)। সে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ গ্রামের আবুল বাশারের ছেলে।


আটককৃত হেলপারের নাম আরমান মিয়া (১৭)। এ ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার দুপুর ২টায়। স্থানীয়রা জানায়, উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ নিজ বাড়ি থেকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় মায়ের সাথে নানার বাড়ি উত্তর বড়দল ইউনিয়নের পৈলনপুর গ্রামে বেড়াতে যায় ইমন মিয়া। দুপুর ২টায় বাদাঘাট-কাউকান্দি-বড়ছড়া সড়কের খাশতাল নামক স্থানে রাস্তা পারাপারের সময় ইজিবাইক চালক কালা মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে শিশু ইমন মিয়াকে চাপা দেয়। এ সময় ইজিবাইক রেখে চালক পালিয়ে গেলে হেলপারকে জনতা আটক করে। পরে তাকে আশংকা জনক অবস্থায় এলাকার লোকজন আহত ইমনকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। এ ঘটনায় হাজেরা বেগম (৪৫), লিজা আক্তার (৫) সহ আহত মোট ৫ জনকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়েছে। এ ছাড়া আটককৃত ইজিবাইকের হেলপারকে বাদাঘাট পুলিশ ক্যাম্পে জনতা সোপর্দ করা পর থানার দালাল সাজ্জাদ হোসেন শাহর মাধ্যমে উৎকোচ নিয়ে ক্যাম্পের দায়িত্বে থাকা এএসআই সাইদুর ছেড়ে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে তাহিরপুর থানার ওসির দায়িত্বে থাকা এসআই পবিত্র কুমার সিনহা বলেন, সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যুর ঘটনাটি জানতে পেরেছি, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License