বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, শান্তি, উন্নয়ন এবং সুশাসন উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকেই দেশের জনগণ বারবার মতায় দেখতে চায়। একমাত্র শেখ হাসিনার সরকারই শান্তিপূর্ণভাবে ২০০১ সালে মতা হস্তান্তর করার নজির স্থাপন করেছিল। শত ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে এবারও গণরায়েনির্বাচিত সরকার সাংবিধানিকভাবেই মতা হস্তান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ জোয়ার সৃষ্টি করে সকল নৈরাজ্য আর অপশক্তি প্রতিরোধ করার মাধ্যমে দেশে শান্তি এবং সুশাসনের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে হবে।
তিনি গত সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের সাথে সদর উপজেলা ও দণি সুরমা উপজেলা আওয়ামীলীগ এবং মহানগরের ২৫,২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর সদস্য হেলাল বক্স, আজম খান,দণি সুরমা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সাইফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আফসর আহমদ, কৃষি সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দণি সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, সিরাজ উদ্দিন সিরুল, আব্দুস সালাম মর্তু, ইসমাইল হোসেন, ছমির উদ্দিন মেম্বার, ফজলুল করিম হেলাল, তাহসিন আহমদ দিপু প্রমূখ।
সভায় আগামী ২৪শে অক্টোবর বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বিােভ মিছিল সফল করার লে সর্বস্তরের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়। বিজ্ঞপ্তি
জনতার ঐক্যবদ্ধ জোয়ার সকল নৈরাজ্য আর অপশক্তিকে রুখে দেবে
Tuesday, October 22, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment