বিশ্বনাথ প্রতিনিধি
সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আখতার বলেছেন, আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে, রাতের আধাঁরে টেলিভিশন আর পত্রিকায় সংবাদ পরিবেশনের মাধ্যমে নয়। তাই আওয়ামী লীগের নেতাকর্মীকে আন্দোলন-সংগ্রামের ভয় দেখিয়ে লাভ হবে না। সব ধরনের পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগের নেতাকর্মী সর্বদা প্রস্তুত রয়েছেন। হুমকি দিয়ে খালেদা যুদ্ধাপরাদীদের বাঁচানোর যে পায়তারা করছেন তাতে তিনি সফল হতে পারবেন না। তিনি বলেন, শফিকুর রহমান চৌধুরী এমপির নেতৃত্বে বিশ্বনাথ-বালগঞ্জে গ্যাস সংযোগ, বিশ্বনাথে বঙ্গবন্ধু স্টেডিয়াম, অডোটেরিয়াম নির্মান কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন করা হয়েছে। জায়গা ফেলে ফায়ার সার্ভিস স্টেশন নির্মানের কাজও শুরু হবে। তাছাড়া বিভিন্ন মসজিদ-মন্দির-শিক্ষা প্রতিষ্ঠানে ‘টিআর-কাবিখা-কাবিটা’ প্রকল্পের মাধ্যমে ব্যাপন উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়িত হয়েছে। তিনি গত সোমবার রাতে উপজেলার সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ‘যুব ও ছাত্র সমাজ’ আয়োজিত জানাইয়া গ্রামবাসির সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথাগুলো বলেন। উপজেলা আওয়ামী লীগ নেতা ময়না মিয়ার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা আব্দুল আজিজ সুমনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের শ্রম সম্পাদক বশারত আলী বাছা, উপজেলা যুবলীগের আহবায়ক মকদ্দছ আলী, সদস্য নূরুল হক মেম্বার, উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মুহিবুর রহমান সুইট, সদস্য সায়হাম শিকদার, বিশ্বনাথ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ বোরহান আহমদ রুবেল, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক সমীর দে। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর আলম।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জানাইয়া গ্রামের একমাত্র মুক্তিযোদ্ধা আব্দুস ছত্তার, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, আলাল মিয়া, কৃষকলীগ নেতা মারফত আলী, উপজেলা শ্রমিক লীগের প্রচার সম্পাদক হারান দে, উপজেলা যুবলীগ নেতা শাখাওয়াত হোসেন, শামীম আহমদ, জুনাব আলী, দেওকল ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান মিনু, সাধারণ সম্পাদক সঞ্জিত আচার্য্য, যুবলীগ নেতা আবুল হোসেন, তোফায়েল আহমদ কামাল, আমির আলী, সেবুল মিয়া, আখদ্দুছ আলী, উপজেলা ছাত্রলীগ নেতা লিটন দে, বিশ্বনাথ ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমদ খান, যুগ্ম-আহবায়ক শাহ সাইদুল ইসলাম সুজা, মোবারক হোসেন, ছাদেক আলী, রামাপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আবর খান, সাধারণ সম্পাদক আব্দুল মুকিত সুমন, ছাত্রলীগ নেতা গিয়াসুর রহমান, শামীম আহমদ প্রমুখ।
সংগ্রামের মধ্য দিয়ে আওয়ামী লীগের জন্ম হয়েছে, রাতের আধাঁরে নয়
Tuesday, October 22, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment