মেয়াদ বাড়ছে সংসদ অধিবেশনের

Tuesday, October 22, 2013

উত্তরপূর্ব ডেস্ক

নির্বাচনকালীন সরকার নিয়ে দুই নেত্রীর প্রস্তাব-পাল্টা প্রস্তাবের মধ্যেই জাতীয় সংসদের চলমান ১৯তম অধিবেশনের মেয়াদ বাড়াতে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক বসছে আজ। বিকেল সাড়ে ৩টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক হবে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া এই কমিটির সদস্য।




সংসদ সচিবালয়ের গণসংযোগ শাখার পরিচালক মো. জয়নাল আবেদীন কার‌্য উপদেষ্টা কমিটির বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন। বৈঠকের নোটিসের আলোচ্যসূচিতে দেখা যায়, ‘নবম জাতীয় সংসদের ১৯তম (২০১৩ সালের ৪র্থ) অধিবেশনের অবশিষ্ট কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দকরণ’।

জাতীয় সংসদের প্রধান হুইপ আব্দুস শহীদ বলেন, “আগামীকালকের বৈঠকেই সংসদ অধিবেশন আর কতদিন চলবে সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।” এদিকে টানা ১৩ দিন মুলতবির পর আজ বিকাল সাড়ে ৪টায় বসছে সংসদ অধিবেশন। গত ৯ অক্টোবর অধিবেশন মুলতবি করেন স্পিকার।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License