রিজার্ভ ১৭০০ কোটি ডলারে

Tuesday, October 22, 2013

উত্তরপূর্ব ডেস্ক

বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার মজুদ ১৭ বিলিয়ন (এক হাজার সাতশ কোটি) ডলারের নতুন মাইলফলক ছুঁয়েছে। সোমবার দিন শেষে রিজার্ভের পরিমাণ ছিল ১৬ দশমিক ৯৪ বিলিয়ন ডলার। অতীতের সব রেকর্ড ছাড়িয়ে মঙ্গলবার দিনের শুরুতেই তা ১৭ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করে বলে বাংলাদেশ ব্যাংকের ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট


বিভাগের মহাব্যবস্থাপক কাজী ছাইদুর রহমান জানান। তিনি জানান, এই রিজার্ভ দিয়ে ছয় মাসের আমদানি ব্যয় মেটানো সম্ভব।

ছাইদুর রহমান বলেন, “প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের উপর ভর করেই রিজার্ভ এই উচ্চতায় পৌঁচেছে। এছাড়া রপ্তানি আয় বৃদ্ধি রিজার্ভ বাড়ার পেছনে অবদান রেখেছে।” ছাইদুর বলেন, “চলতি অক্টোবর মাসের ১৮ দিনে (১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত) ৮০ কোটি ডলার রেমিটেন্স দেশে এসেছে। কোরবানির ঈদের আগে পরিবার-পরিজনের কাছে বেশি টাকা পাঠানোয় রেমিটেন্স বেড়েছে।”





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License