জনতার ঐক্যবদ্ধ জোয়ার সকল নৈরাজ্য আর অপশক্তিকে রুখে দেবে -এডভোকেট মিসবাহ সিরাজ

Monday, October 21, 2013

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, শান্তি, উন্নয়ন এবং সুশাসন উপহার দেয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার সরকারকেই দেশের জনগণ বারবার ক্ষমতায় দেখতে চায়। একমাত্র শেখ হাসিনার সরকারই শানি-পূর্ণভাবে ২০০১ সালে ক্ষমতা হস্তান্তর করার নজির স্থাপন করেছিল। শত ঘাত-প্রতিঘাত মোকাবেলা করে এবারও গণরায়ে নির্বাচিত সরকার সাংবিধানিকভাবেই ক্ষমতা হস্তান্তর করতে দৃঢ়প্রতিজ্ঞ। আওয়ামী লীগের নেতৃত্বে জনতার ঐক্যবদ্ধ জোয়ার সৃষ্টি করে সকল নৈরাজ্য আর অপশক্তি প্রতিরোধ করার মাধ্যমে দেশে শানি- এবং সুশাসনের রাজনৈতিক ঐতিহ্য ধরে রাখতে হবে।

তিনি সোমবার সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট জেলা আওয়ামী লীগের সাথে সদর উপজেলা ও দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগ এবং মহানগরের ২৫, ২৬ ও ২৭ নং ওয়ার্ড আওয়ামী লীগের যৌথ প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে এবং যুগ্ম সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী এমপি, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

এসময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন মহানগর সদস্য হেলাল বক্স, আজম খান,দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী সাইফুল আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যান, সহ-সভাপতি মখলিছুর রহমান, যুগ্ম সম্পাদক এডভোকেট আফসর আহমদ, কৃষি সম্পাদক আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক আজিজুর রহমান, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী আব্দুস সালাম, যুগ্ম সম্পাদক হাজী আব্দুর রাজ্জাক, নিজাম উদ্দিন, আওলাদ হোসেন, সিরাজ উদ্দিন সিরুল, আব্দুস সালাম মর্তু, ইসমাইল হোসেন, ছমির উদ্দিন মেম্বার, ফজলুল করিম হেলাল, তাহসিন আহমদ দিপু প্রমূখ।

সভায় আগামী ২৪শে অক্টোবর বৃহস্পতিবার জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বিক্ষোভ মিছিল সফল করার লক্ষ্যে সর্বস-রের নেতাকর্মীদের প্রতি আহবান জানানো হয়।

জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর সভা ঃ আগামী ২৪ অক্টোবরে বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচী সর্বাত্মক সফল করার লক্ষ্যে জেলা আওয়ামী লীগের সম্পাদকমন্ডলীর এক সভা গতকাল রাতে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

আব্দুজ জহির চৌধুরী সুফিয়ানের সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন শফিকুর রহমান চৌধুরী এমপি, সৈয়দা জেবুন্নেছা হক এমপি, আলহাজ্ব আশফাক আহমদ, এডভোকেট শাহ ফরিদ আহমদ, এডভোকেট নিজাম উদ্দিন, অধ্যক্ষ সুজাত আলী রফিক, এডভোকেট নাসির উদ্দিন খান, এডভোকেট শাহ মশাহিদ আলী, মোহাম্মদ আলী দুলাল, এডভোকেট মইনুল ইসলাম, মুক্তিযোদ্ধা আব্দুল বাছিত, এডভোকেট খোকন কুমার দত্ত, এডভোকেট শেখ মকলু মিয়া, সাইফুল আলম রুহেল, এডভোকেট মাহফুজুর রহমান, ফারুক আহমদ, নাজনীন হোসেন, মুক্তিযোদ্ধা সাদ উদ্দিন আহমদ, কবির উদ্দিন আহমদ, ইশতিয়াক আহমদ চৌধুরী, এমাদ উদ্দিন মানিক, জগলু চৌধুরী, মস-াক আহমদ পলাশ।-বিজ্ঞপ্তি





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License