বিএনপি কেন্দ্রীয় নেতা ও ছাতক উপজেলা চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, ১৯৭৫ সালে ক্ষমতা পাকা পোক্ত করার লক্ষে আওয়ামী লীগই বহু দলীয় গনতন্ত্রকে হত্যা, মানুষের বাক স্বাধীনতা হরণ ও সংবাদপত্র বনন্ধ করে এক দলীয় শাসন বাকশাল কায়েম করেছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই এদেশে বহু দলীয় গণতন্ত্র চালু করেন। আওয়ামী লীগ আবারো গণতন্ত্র হত্যা করে একদলীয় শাসন কায়েম করার পায়তারা করছে। এবার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পুনরায় এ দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে হবে। তিনি বলেন, জনগণের কাছে এখন পরিষ্কার হয়ে গেছে, আওয়ামী বাকশালীরা ক্ষমতার লোভে দেশের বারোটা বাজাতেও কোন দ্বিধা করবে না। তিনি হুশিয়ারী উচ্ছারণ করে বলেন এদেশ কারো বাপ দাদার সম্পত্তি নয়। ত্রিশ লক্ষ রক্তের বিনিময়ে পাওয়া এদেশের মালিক জনগন। জনগন জেগে উঠলে সকল ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যাবে। আওয়ামী বাকশালীদের একতরফা নীল নকশার নির্বাচন প্রতিহত করতে জনগন সম্পূর্ণ প্রস’ত রয়েছে উল্লেখ করে তিনি বলেন এদেশে নিদর্লীয় নিরপেক্ষ সরকার ছাড়া কোন নির্বাচন হতে দেয়া হবে না।
মঙ্গলবার ছাতক উপজেলা অডিটোরিয়ামে ঢাকা শহরে সভা সমাবেশ নিষিদ্ধের প্রতিবাদে ও ভোট কেন্দ্রিক সংগ্রাম কমিটি গঠনের লক্ষ্যে উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
উপজেলা বিএনপি সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন চেয়ারম্যানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ সভাপতি আশিকুর রহমান আশিক, তকদ্দুছ আলী পীর, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহ আব্দুল গনি চেয়ারম্যান, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি সুরুজ আলী মেম্বার, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক কালারুকা ইউপি চেয়ারম্যান নজরুল হক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু হুরায়ারা ছুরত, পৌর বিএনপির সহ-সভাপতি হাজী মখলিছুর রহমান মুকুল, যুগ্ম সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন মহি, উপজেলা বিএনপির সহ-সভাপতি, সাবেক চেয়ারম্যান আব্দুর রশীদ, সাবেক চেয়ারম্যান হাজী জুবেদ আলী তালুকদার, ফরিদ উদ্দিন, ডা. শাহ সৈয়দুর রহমান, আবু নছর, সাবেক চেয়ারম্যান সাইম উল্লাহ, উপজেলা যুবদলের আহবায়ক শহীদুর রহমান সোহেল, উপজেলা বিএনপির উপদেষ্টা সামছুল ইসলাম মেম্বার, মাস্টার আব্দুল লতিফ, মুহিবুল ইসলাম শানি- মিয়া, ইলিয়াছ উদ্দিন, তৈয়বুর রহমান, আব্দুর রব মেম্বার, আব্দুল কদ্দুছ মেম্বার, লিলু মিয়া, মাস্টার ফয়জুল ইসলাম, কয়েছ মিয়া, আলী আমজদ আসকর, আতিকুর রহমান, আলতাব আলী, কবির উদ্দিন, জমির আলী, মাস্টার নাসির উদ্দিন, সুরুজ আলী, জমসর আলী, হাসন আলী, পৌর বিএনপির সহ-সভাপতি, ইলিয়াছ আলী, সহ-সাধারণ সম্পাদক ছালিক মিয়া চৌধুরী রোকন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক আবুল হাসনাত, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, আনোয়ার হোসেন সাগর, মাহবুবুর রহমান, প্রচার সম্পাদক মতিউর রহমান, দপ্তর সম্পাদক নুরুল আমিন সুজন। বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী তৈমুছ আলী, আবিদুর রহমান আবিদ, শেখ আফতাব আলী, মিজানুর রহমান আমরু, আব্দুল কাদির, আবুল কালাম চৌধুরী, সায়েম আহমদ, জহিরুল ইসলাম, আতিকুর রহমান, জাম্মান আহমদ, জামাল উদ্দিন, ছাদিকুর রহমান ছাদিক, আহসান মাহবুব, আলী হোসেন, আরব আলী, মাস্টার আবুল কাহার, আব্দুল কাদির, আরশ আলী, এডভোকেট আব্দুল আহাদ, ফরিদ আহমদ, শাহীনুল হক চৌধুরী, লিলু মিয়া, ছালিক মিয়া মেম্বার, মজনু মিয়া, আলী নূর, আনোয়ার খান মেম্বার, হাজী মুশফিকুর রহমান, ইব্রাহিম আলী রাসেল, নুরুল হক, পৌর যুবদলের আহবায়ক কবিরুল হাসান আঙ্গুর, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ছদরুল আমিন সোহান, সিলেট মহানগর ছাত্রদল নেতা সাজ্জাদুর রহমান, নুরুল আলম, আনোয়ার হোসেন ময়না, আলী আমজদ, বিএনপি নেতা সামছুল হক মেম্বার, বদর উদ্দিন, এখলাছুর রহমান, ডা. মাসুক আহমদ, আবুল বশর, সেলিম আহমদ, আব্দুল হামিদ, মনির মিয়া, সৌদি প্রবাসী বিএনপি নেতা আফরুজ আলী, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, আমীরুল ইসলাম, ফরিদ আহমদ, সৈয়দ মনসুর আলী, জিল্লুর রহমান মানিক, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক আশরাফুল হক খেলন, আশরাফ চৌধুরী মাসুম, এহিয়া আবেদীন বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক গোলাম হোসেন শাকিল, পৌর ছাত্রদল নেতা জসীম উদ্দিন সালমান, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মুজাহিদুর রহমান হীরা, যুবদল নেতা সাজ্জাদুর রহমান, আব্দুর রশীদ, লায়েক চৌধুরী, মাসুক আহমদ, আব্দুল ওয়াহাব হিরণ, মাওলানা তজম্মুল আলী, ওসমান আলী, মানিক মিয়া, বাহা উদ্দিন ফাহিম, আনর উদ্দিন, নুরুল আমিন, মজনু মিয়া, অলিউর রহমান, আনর উদ্দিন, মনসুর আহমদ, আনোয়ার হোসেন, খলিলুর রহমান, মুহিবুর রহমান মেম্বার, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হেলাল মিয়া, ইমতিয়াজ আসাদ, রতন নাগ, সেলিম আহমদ, আব্দুস শহীদ, মাছুম আহমদ, শামীম আহমদ, ফয়সল আহমদ সুমন, কামাল হোসেন, ফয়েজ আহমদ, আদনান হোসেন আবেদ, জসিম উদ্দিন, মারুফ এলাহী সোহেল, পৌর ছাত্রদল নেতা তোফাজ্জল হোসেন রুমেল, রাহেল আহমদ, এস.এম সেফুল, শাকিল আহমদ, হোসাইন আহমদ, জহিরুল ইসলাম, জিল্লুল হক জিল্লু, রিহাব আহমদ, কামিল চৌধুরী, নাহিদ আহমদ প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাফিজ আবুল হোসেন।
আওয়ামী লীগ থেকে সৈয়দ ইউসুফুল হোসেন ও কয়েছ আহমদ চৌধুরী কনা মিয়ার নেতৃত্বে দেড় শতাধিক নেতা কর্মী সভাস’লে এসে প্রধান অতিথি মিজানুর রহমান চৌধুরী মিজান এর হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগদান করেন। সভাশেষে মিজানুররহমান চৌধুরীর নেতৃত্বে এক বিশাল মিছিল পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ট্রাফিক পয়েন্টে এসে শেষ হয়।
ছাতকে বিএনপি, যুবদল ও ছাত্রদলের যৌথ সভা
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment