হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য, জেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মজিদ খানকে আগামী নির্বাচনে মনোনয়ন না দিতে শহরে সভা ও মিছিল করেছে ওই আসনের তৃণমূল আওয়ামীলীগের নেতাকর্মীরা।
মঙ্গলবার অপরাহ্নে শহরের ঘাটিয়াবাজার এলাকার পুরাতন কৃষি ব্যাংকের পাশে অনুষ্ঠিত হয়। জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি শেখ সামসুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভা পরিচালনায় ছিলেন বানিয়াচং উপজেলা কৃষকলীগ আহ্বায়ক প্রিয়তোষ রঞ্জন দেব ও মিজানুর রহমান।
তে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- জেলা আওয়ামীলীগের নব-নির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট লুৎফুর রহমান তালুকদার, সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সজিব আলী, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলাউদ্দিন তালুকদার, জেলা কৃষকলীগ সভাপতি হুমায়ূন কবির রেজা, সহ সভাপতি অ্যাডভোকেট আলিম সর্দার, জেলা ছাত্রলীগ সভাপতি মোস-ফা কামাল আজাদ রাসেল, আজমিরীগঞ্জ উপজেলা কৃষকলীগ সভাপতি মাস্টার মো. সুমন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুলতান আহমেদ, সুজাতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বাছির মিয়া প্রমুখ।
বক্তারা বলেন, এমপি মজিদ খান আওয়ামীলীগ নেতাকর্মীদের সঙ্গে সম্পর্ক না রেখে জামায়াত-বিএনপি নেতাদের সঙ্গে সখ্যতা বজায় রেখে আসছেন। এতে করে তিনি স’ানীয় আওয়ামীলীগের রাজনীতির সঙ্গে সম্পর্কহীন হয়ে পড়েছেন। বক্তারা তার বিরুদ্ধে দুর্নীতি ও স্বজন প্রীতির অভিযোগ করে বলেন, আগামী নির্বাচনে মজিদ খানকে দলীয় মনোনয়ন দেওয়া হলে এ আসনটি আওয়ামী লীগের হাতছাড়া হওয়ার আশঙ্কা রয়েছে। তাই বক্তারা তাকে বাদ দিয়ে যোগ্য যে কোন নেতাকে ওই আসনে মনোনয়ন দেওয়ার দাবি জানান।
পরে একই দাবিতে তৃণমূল আওয়ামী লীগের ব্যানারে একটি মিছিল পুলিশের বাধা অতিক্রম করে এমপি মজিদ খানের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
এ ব্যাপারে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান এর সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, যারা আমার বিরুদ্ধে মিছিল সমাবেশ করেছেন তারা মূলত শহরের বাসিন্দা। তারা জেলা কমিটির সাবেক ও বর্তমান কমিটির সদস্য। আমার নিকট থেকে কোন অবৈধ সুযোগ সুবিধা না পেয়ে তারা এ ধরনের অপপ্রচার চালাচ্ছে।ওই সভা ও মিছিলে আমার নির্বাচনী এলাকার তৃনমূল পর্যায়ের কোন নেতাকর্মী ছিলেননা।
হবিগঞ্জ-২ আসনের এমপি মজিদ খানের বিরুদ্ধে মিছিল-সমাবেশ
Wednesday, October 23, 2013
Labels:
# আমাদের সিলেট
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment