সদর দক্ষিণ বিএনপির সাধারণ সম্পাদক ও ১৮ দলীয় জোট দক্ষিণ সুরমার আহবায়ক হাজী তাজরুল ইসলাম তাজুল বলেছেন জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আওয়ামী দুঃসাশন থেকে দেশ ও জাতীকে রক্ষা করতে হবে। ইউনিয়ন তথা ওয়ার্ড পর্যায়েও সংগ্রাম কমিটি গঠন করে আন্দোলনের লেলিহান শিখা দিয়ে জ্বালিয়ে-পুড়িয়ে আওয়ামী দুঃসাশনের বিদায় দিতে হবে। কেন্দ্রের নির্দেশ পেলে প্রয়োজনে ৭১’র মতো পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলতে হবে। গতকাল মঙ্গলবার রাতে সিলামে দক্ষিণ সুরমা উপজেলা ১৮ দলীয় জোটের উদ্যোগে সংগ্রাম কমিটি উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও উপজেলা ১৮ দলের সদস্য সচিব রেহান আহমদ হারিছের পরিচালনায় এতে বক্তব্য রাখেন শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা শ্রমিক দলের সভাপতি মতিউর রহমান দুদু, মাসুম আলম, দক্ষিণ সুরমা উপজেলা জামায়াতের নায়েবে আমীর চেয়ারম্যান খাইরুল আফিয়ান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারী সাব্বির আহমদ, সহ সেক্রেটারী নাজমুল ইসলাম, বদরুল ইসলাম, খেলাফত মজলিস দক্ষিণ সুরমা উপজেলা সভাপতি মাওলানা সালেহ আহমদ, সেক্রেটারী আব্দুল্লাহ আল মামুন, দক্ষিণ সুরমা উপজেলা জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি মাওলানা হাফেজ শরিফ আহমদ শাহীন, মাওলানা হাফেজ সালেহ আহমদ, রেজাউল করিম রাজু, জাকারিয়া আহমদ, মামুনুর রশিদ, সাইদুল ইসলাম, মাওলানা হেিফজ আজির উদ্দিন, জাগপা দক্ষিণ সুরমা উপজেলার সভাপতি আমিনুর রহমান লিটন, বিএনপি নেতা জাবেদ আমীন সেলিম, ইসলাম উদ্দিন, শামসুল ইসলাম, বরইকান্দি ইউনিয়ন জামায়াতের আমীর সামসুল ইসলাম, সেক্রেটারী আব্দুল আহাদ, সিলাম ইউনিয়ন শাখার সমাজ কল্যাণ সম্পাদক মুজাহিদুল ইসলাম মজনু প্রমূখ।
প্রেস বিজ্ঞপ্তি
৭১’র মতো পাড়া-মহল্লায় দূর্গ গড়ে তুলতে হবে
Tuesday, October 22, 2013
Labels:
# সুরমা টাইমস
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment