বিয়ানীবাজারে থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে দু’মাস পর উদ্ধার করেছে পুলিশ

Wednesday, October 23, 2013

বিয়ানীবাজার থেকে অপহৃত এক কলেজ ছাত্রীকে (১৯) দুই মাস পর সোমবার রাতে শমসেরনগর থেকে উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। এ সময় পুলিশ অপহরণকারী যুবককেও আটক করে।

মঙ্গলবার সকালে উদ্ধারকৃত কলেজ ছাত্রীকে ডাক্তারি পরীক্ষার জন্য পুলিশ সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালের ওসিসিতে এবং আটক যুবককে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের একাদশ শ্রেণীর ঐ ছাত্রী গত ২৮ জুলাই মোল্লাপুর গ্রামের নিজ বাড়ি থেকে অপহৃত হয়। এরপর গত ২ আগস্ট খালেদা খানমের পিতা সাহেদ উদ্দিন লুকুছ ৬ জনকে আসামী করে বিয়ানীবাজার থানায় অপহরণ মামলা (মামলা নং ১-০২/০৮/২০১৩) দায়ের করেন। ২১ অক্টোবর মোবাইল নম্বরের সূত্র ধরে রাত সাড়ে আটটায় মোলভীবাজারের শমসেরনগর পুলিশ ফাঁড়ির সহায়তায় শমসের নগর এলাকা থেকে অপহরণকারী যুবক মিজানুল আলম নাইমকে আটক করে পুলিশ। রাত দশটার দিকে শমসের নগর এলাকার বাদেদেউল গ্রামের একটি বাড়ি থেকে কলেজ ছাত্রীকেও উদ্ধার করা হয়।

অপহরণকারী যুবক মিজানুল আলম নাইম বড়লেখা উপজেলার দক্ষিণ মুছেগুল গ্রামের সোহাগ উদ্দিনের পুত্র। বিয়ানীবাজার থানার এসআই ও মামলার তদন- কর্মকর্তা নুনু মিয়া উদ্ধার অভিযানের নেতৃত্ব দেন।

একই মামলায় নাইমের পিতা সোহাগ উদ্দিনসহ আরও তিনজন এজাহারভুক্ত আসামী বর্তমানে জেলহাজতে রয়েছেন। অপর আসামীরা হলেন নাইমের চাচাতো ভাই আরিফুল হক (২৪), রুহুল আমীন (২৭) ও সোহান আহমদ। এ মামলার অপর আসামী রুমেল আহমদ পলাতক রয়েছে।

এ ব্যাপারে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (জকিগঞ্জ সার্কেল) জসিম উদ্দিন বলেন, আমরা প্রথমে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে তাদের অবস’ান নিশ্চিত করি। পরে এসআই নুনু মিয়ার নেতৃত্বে একদল পুলিশ অপহৃত মেয়েসহ মূল অপহরণকারী নাইমকে আটক করা সম্ভব হয়েছে।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License