গোলাপগঞ্জে ১৮ দলীয় জোটের পৌর সংগ্রাম কমিটি গঠন

Wednesday, October 23, 2013

গোলাপগঞ্জ ১৮ দলীয় জোটের ৫১ সদস্য বিশিষ্ট পৌর সংগ্রাম কমিটি করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক কাউন্সিলর নজরুল ইসলামের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পৌর জামায়াতের আমীর সৈয়দ নাসির উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা আজিজুর রহমান সুনা, পৌর বিএনপির হাসান ইমাদ, আব্দুল খালিক, বাহার উদ্দিন, মছরু আহমদ, পৌর জামায়াতের নায়েবে আমীর, কাউন্সিলর আলাউদ্দিন, জামায়াত নেতা আব্দুল কাদির, এসএ চৌধুরী, পৌর ছাত্রদল সভাপতি মিনহাজ উদ্দিন চৌধুরী প্রমুখ।

সভায় পৌর বিএনপির সভাপতি গোলাম কিবরিয়া চৌধুরী শাহীনকে আহ্বায়ক, পৌর জামায়াতের আমীর সৈয়দ নাসির উদ্দিন, জমিয়তের মাওলানা আজিজুর রহমান সুনা, খেলাফত মজলিসের বেলাল আহমদ, বিএনপির মশিকুর রহমান মহি, কাউন্সিলর হেলালুজ্জামান হেলাল, হাসান ইমাদ, জামায়াত নেতা, কাউন্সিলর আলাউদ্দিন, আব্দুল কাদিরকে যুগ্ম আহ্বায়ক, জামায়াতের এসএ চৌধুরীকে সদস্য সচিব ও বিএনপি নেতা, কাউন্সিলর নজরুল ইসলামকে যুগ্ম সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট গোলাপগঞ্জ পৌর সংগ্রাম কমিটি গঠন করা হয়। সভায় আগামী দু’দিনের মধ্যে গোলাপগঞ্জ পৌর এলাকাধীন সেন্টার ভিত্তিক সংগ্রাম কমিটি গঠনের সিদ্ধান্ত নেয়া হয়।





Share on :

No comments:

Post a Comment

 
Copyright © 2015. Sylhet News.
Design by Herdiansyah Hamzah. Published by Themes Paper. Distributed By Kaizen Template Powered by Blogger.
Creative Commons License