সাংস্কৃতিক প্রতিবেদক : উপমহাদেশের কালজয়ী লোকসংগীত শিল্পী আবদুল আলীম। তার কণ্ঠ বাংলা লোকসংগীতকে যেমনি দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা তেমনি তিনি অর্জন করেছেন সর্বস্তরের মানুষের অকৃত্রিম ভালবাসা। এই ভালবাসা তাকে চিরদিন স্মরণীয় করে রাখবে।এ বছর ছিল বাংলা লোকসংগীতের প্রাণ ভোমরা অসাধারণ কণ্ঠের অধিকারী মাত্র ৪৩ বছর বয়সে প্রয়াত শিল্পী আবদুল আলীমের ৮৩তম জন্মবার্ষিক। এ উপলক্ষে আব্দুল আলীম ফাউন্ডেশন লোকসংগীতের উর্বর ক্ষেত্র সিলেটে আলোচনা সভা ও আবদুল আলীমের গানের আসরের আয়োজন করে।
শুক্রবার সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এই আলোচনা সভা ও গানের আসর অনুষ্ঠিত হয়।

No comments:
Post a Comment